সরাইলে নবাগত ইউএনও'র সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় সভা
১৮ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পিএম
সরাইল ইউএনও'র সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময়। ছবি: প্রতিদিনের চিত্র
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেজবা উল ভূঁইয়া'র সাথে মতবিনিময় সভা করেছে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা'য় ইউএনও মেজবা উল ভূঁইয়া নিজের পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এছাড়াও সরাইল উপজেলা’র নানান বিষয়ে খোঁজ খবর নেন এবং সাংবাদিকদের জানানো বিভিন্ন সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, উপজেলা পিআইও মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ মো. মাহফুজ আলী।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি আহ্বায়ক মো. তাসলিম উদ্দিন, সদস্য আরিফুল ইসলাম সুমন, মোঃ নুরুল হুদা, রকিবুর রহমান রাকিব, সুদীপ দত্ত তনু, আতিকুল ইসলাম ইফরান, সিফাত ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর মো.মেজবা উল আলম ভূঁইয়া সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।






















