মাধবপুরে নিজের গলা কেটে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা
২৩ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পিএম
হবিগঞ্জের মাধবপুরে এক ইয়াবা সেবক মাদকাসক্ত সাত্তার মিয়া (২৫) নামে যুবক নিজের গলা নিজে কেটে আত্মহত্যা করেছে। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মুয়াব আলীর ছেলে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে মাধবপুর পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, কাচারি এলাকার মিয়াব আলীর পুত্র ছাত্তার মিয়া (২৯) দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট সেবন করতো। বুধবার বিকেলে মাদকাসক্ত অবস্থায় নিজের গলায় নিজে ছুরি চালিয়ে কেটে ফেলে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।























