ঊর্ধ্বগতি রোধে মান্দায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন
০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
নওগাঁর মান্দায় ঊর্ধ্বগতি রোধে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মান্দার সহযোগিতায় এ দোকান চালু করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
















