এক বিষয়ে পরিক্ষা দিয়ে দুটি বিষয়ে ফেল, এসএসসি শিক্ষার্থীর মাথায় হাত

চৈতন্য চ্যাটার্জী

১২ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম


এক বিষয়ে পরিক্ষা দিয়ে দুটি বিষয়ে ফেল, এসএসসি শিক্ষার্থীর মাথায় হাত

শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত

ক বিষয়ের পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলে দেখা গেল দুই বিষয়ে ফেল। এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শ্রীকর্ণদিঘী উচ্চ বিদ্যালয়ের ক্যারিগরি শাখার শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মোট ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধুমাত্র গণিত বিষয়ে অকৃতকার্য হন।

এরপর এক বছর কঠোর অধ্যবসায়ের পর ২০২৫ সালে তিনি শুধুমাত্র গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেন। কিন্তু অনলাইনে ফলাফল দেখতে গিয়ে তিনি দেখেন, ফলাফলে তাকে দুইটি বিষয়ে ফেল দেখানো হয়েছে—গণিত ও কৃষি। অথচ তার এডমিট কার্ডে শুধু গণিত বিষয়েই অংশগ্রহণের কথা উল্লেখ রয়েছে।

শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্ত বলেন, আমার ২০২৪ সালে এসএসসি পরিক্ষায় গণিত  বিষয়েফেল এসেছিল। সেই মোতাবেক দীর্ঘ এক বছর পড়াশোনাকরে স্কুল থেকে এ্যাডমিট তুলে ২০২৫ সালে সুধু গণিত পরিক্ষা অংশগ্রহণ করি। এখন  আনলাইনেরেজাল্ট দেখতে এসে দেখি  গণিতও কৃষি দুটি বিষয়ে ফেল এসেছে।  এডমিটকার্ডে এক বিষয় উল্লেখরয়েছে সেখানে এটা কেমন করে সম্ভব। শিক্ষক ও বোর্ডের অবগতিরজন্য এমন ঘটনা ঘটেছে।  আমি কৃষি বিষয়ে কোন পরীক্ষা দেয়নি।

শ্রীকর্ণদিঘীউচ্চ বিদ্যালয়ের ক্যারিগরি শাখার সহকারি শিক্ষক ওরম ফারুক বলেন, বোর্ডের কোন সমস্যার কারণে এমন রেজাল্ট এসেছে তবে নম্বর পত্র দেওয়ার সময় ঠিক হয়ে যাবে।

শ্রীকর্ণদিঘীউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন বলেন, আমিও বিষয়টি শুনছি। আরও ২ শিক্ষার্থীর সঙ্গে এরকম ঘটনা ঘটেছে।  আমারস্কুলের ক্যারিগরি শাখার শিক্ষক ওরম ফারুক এর সাথে কথাবলেছি। যেহেতু কৃষি ফোর্থ সাবজেক্ট কোন সমস্যা হবে না। গণিতে পাস করলে অটোমেটিক পাস হবে।

Ads