আক্কেলপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

চৈতন্য চ্যাটার্জী

১৬ আগস্ট ২০২৫, ০৭:০১ পিএম


আক্কেলপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

নাতন সম্প্রদায়ের আরাধ্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রীজন্মাষ্টমী ভাবগাম্ভীর্য আনন্দ উৎসবেরমধ্য জয়পুরহাটের আক্কেলপুরে পালিত হয়েছে।

হিন্দুপুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য সুন্দরকে গ্রাসকরতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুরশক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ন্যায়নীতি প্রতিষ্ঠারজন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য সুন্দরকে প্রতিষ্ঠাকরেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে।

দিনটিপালনে শনিবার বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের ঘোষপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগওয়ালার সভাপতিত্বে গীতা পাঠ এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১টায় একই স্থানে শেষ হয়। অপর দিকে শ্রী শ্রী গোপীনাথ ঠাকুর জীউ মন্দির আয়োজনে সেবাইত বাবু রণেন্দ্র কৃষ্ণ প্রিয়ার নেতৃত্বে শ্রী শ্রী গোপীনাথ ঠাকুর জীউ মন্দির থেকে একটি মাঙ্গলীক শোভাযাত্রা বের হয়ে গোপীনাথপুর বাজার প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।

এসময়উপস্থিত ছিলেন, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিকুল ইসলাম,  হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, পৌর সভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীবাস ঘোষ, বাংলাদেশহিন্দু যুব পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার আহ্বায়ক চৈতন্য চ্যাটার্জী, আক্কেলপুর থানার  এসআই রতন, বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শীতল কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার অন্যতম সদস্য সুবোধ আচার্য্য প্রমুখ।

এছাড়াও দিনটি পালনে উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা, ভোগরাগ কীর্তন, অঞ্জলীপ্রদান, প্রসাদ বিতরণ, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়েছে।

Ads