আক্কেলপুরে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চৈতন্য চ্যাটার্জী

১১ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম


আক্কেলপুরে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

য়পুরহাটের আক্কেলপুরে দুই দিন ব্যাপী উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন (এফ, ইউ) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে ক্রীড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে, নিয়মিত ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতায় এবারের টাইগার স্পোটিং ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দীন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু প্রমুখ।

খেলাটিপরিচালনা করেন টাইগার স্পোটিং ক্লাবের রেফারি মো. সবুজ। ২দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টে উপজেলার আটটি দল অংশগ্রহন করে।

Ads