ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম


ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে সংলগ্ন, পাঁচুর মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

য়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাশের বিরুধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোসহ সারা দেশ ব্যাপী ধর্মীয় জাতিগত সংখ্যালঘুর উপরে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পিতার বিকাল ৩টায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরন জোট ও বাংলাদেশ হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে সংলগ্ন, পাঁচুর মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূর্জ উদযাপন পরিষদের জেলা শাখাও মানবন্ধনে যুক্ত হয়ে দিপু চন্দ্র দাস কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ করেন। তারা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান তুলে বিক্ষোভ সমাবেশ করেন।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরন জোট জয়পুরহাটের প্রধান সমনয়ক ও হিন্দু যুব পরিষদ জেলা শাখার সভাপতি প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোরের নেতৃত্বে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. হৃষিকেশ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. স্বপন তালুকদার, হিন্দু যুব পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতন্য চ্যাটার্জী, পূজা উদযাপন পরিষদ আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, হিন্দু যুব পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাগর বর্মন, সাংগঠনিক সম্পাদক শুভ বর্মন,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্পণ দাসসহজেলার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

সমাবেশ বক্তরা বলেন, সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা এবং উপাসনালয় রক্ষা করতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনি ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং একটি স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, যদি অতিদ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

প্রতিদিনের চিত্র বিডি

Ads