খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২০ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম
খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন উড্ডয়ন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে খাগড়াছড়ি টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মংসুইথোয়াই চৌধুরী ও ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আ. মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর মোহাম্মদ হৃদয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬ বছরের রাজনৈতিক পথচলা, ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা সংগঠনের নেতাকর্মীদের দেশ ও জনগণের সেবায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























