খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে অ্যাডভোকেসি সভা


খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে অ্যাডভোকেসি সভা

খাগড়াছড়িতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএফএসএর সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতেজা আলী খান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএফএসএর কনসালট্যান্ট মুশতাক হাসান মুহঃ ইফতিখার এবং জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসা।

সভায় খোলা ভোজ্যতেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধে জনসচেতনতা বৃদ্ধি, ব্যবসায়ীদের সম্পৃক্ততা এবং প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় পর্যায়ের বিভিন্ন পক্ষ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

Ads