"নারী রিক্সা চালক"; তাঁকে হাজার সালাম
১৯ আগস্ট ২০১৭, ০৮:০৯ পিএম
"নারী রিক্সা চালক"; তাঁকে হাজার সালাম ‘নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে’.....সৎপথে হালাল উপার্জন করা ইবাদতের'ই অংশ, ভাইয়েরা আমাদের দৃষ্টিভঙ্গী বদলান, বদলে যাবো সবাই, বদলে যাবে আমাদের সমাজ, বদলে যাবে দেশ।
রিক্সা চালানো সমাজ স্বীকৃত একটি পেশা। এই পেশায় শতভাগ পুরুষদের দেখা যায়। আমাদের সমাজে বেশীরভাগ মহিলা অর্থের অভাবে বিভিন্ন পেশায় যুক্ত হলেও রিক্সা চালানো পেশায় দেখা যায় না বললে চলে। সমাজের কিছু বাধা অতিক্রম করে এই নারী (মা/বোন- ইত্যাদি) উম্মোচন করলো নতুন এক দিগন্ত।
আমাদের শিক্ষিত সমাজের অনেক নারী যেখানে অসামাজিক কাজে লিপ্ত, সেখানে এই নারী ভেসে নিল একটি কঠিন ও কষ্টকর সৎ উপায়ের উপার্জনের রাস্তা। হে নারী ধন্য তোমায় নতুন দিগন্ত উম্মোচনের জন্য। "যে তোমাকে উপহাস করবে তাকে প্রতিবাদ না করে একটি সুন্দর হাঁসি দিয়ে তাকে বুঝিয়ে দাও তুমিই সেরা। বাকী তা না হয় সে বুঝে নিবে।






















