সিরিয়ায় হামলা নিয়ে ব্রিটিশ এমপিদের ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৫, ১০:৩০ পিএম


সিরিয়ায় হামলা নিয়ে ব্রিটিশ এমপিদের ভোট আজ

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ব্রিটিশ এমপিরা সিরিয়ায় ইসলামিক গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলা চালানো হবে কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। আজ বুধবার দেশটির নিম্নকক্ষ পার্লামেন্ট হাউস কমনসে এ-সংক্রান্ত ১০ ঘণ্টা বিতর্কের পর ভোট দেবেন তাঁরা।

সিরিয়ার রাক্কা শহরসহ কয়েকটি জায়গায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে এরই মধ্যে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট, ফ্রান্স, রাশিয়াসহ বিভিন্ন দেশ। আইএস ব্রিটেনের নিরাপত্তার জন্য হুমকি বলেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ।

দেশটির লেবার পার্টির নেতা জেরেমি করবিন হামলার বিরোধিতা করলেও তাঁর নিজ দলের এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অনুরোধ করেছেন। লেবার পার্টির ৫০ জনের বেশি এমপি সরকারকে সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ায় চার বছর ধরে চলমান সংঘর্ষে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ডেভিড ক্যামেরন পার্লামেন্টে সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে।

আজ ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ছিল। কিন্তু সারা দিনই সিরিয়া নিয়ে বিতর্ক হবে। পরে একই বিষয়ে ভোট হবে গ্রিনিচ সময় রাত ১০টায়।

 

Ads