বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি

ছবি- সংগৃহীত।

 

ম্প্রতি জনবল নিয়োগের জন্য বিডি জবসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি তাদের হেলথ বিভাগে ডিরেক্টর বা পরিচালক পদে জনবল নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


পদের নাম: ডিরেক্টর বা পরিচালক


পদসংখ্যা: ১ জন


চাকরির ধরন: চুক্তিভিত্তিক

যোগ্যতা: আবেদনের জন্য প্রার্থীর মেডিকেল ডিসিপ্লিনে স্নাতক ডিগ্রিসহ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন থাকতে হবে। হেলথ সেক্টর বা মেডিকেল ক্ষেত্রে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: নির্ধারিত বয়সসীমা ৫০ থেকে ৬২ বছর।

বেতন: ১,১০,০০০ টাকা।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের যোগ্যতা: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ মে বিকেল ৪টা।

সূত্র: বিডিজবস

Ads