অভিজ্ঞতা না থাকলেও চাকরি দেবে সজীব গ্রুপ, রয়েছে নানা সুবিধা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ নভেম্বর ২০২৪, ১২:৫২ পিএম


অভিজ্ঞতা না থাকলেও চাকরি দেবে সজীব গ্রুপ, রয়েছে নানা সুবিধা

 
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিল্প প্রতিষ্ঠান সজীব গ্রুপ। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: ট্রেড মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং এক্সিকিউটিভ, নির্ধারিত নয়। 

আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স সর্বনিম্ন ২৪ বছর হতে হবে। কর্মস্থল ঢাকায়।

বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, উৎসব ২টি, ইনসেনটিভ এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

 

Ads