আ.লীগ নিষিদ্ধে এক ঘণ্টার আল্টিমেটাম দিলেন হাসনাত
১০ মে ২০২৫, ০৭:৫৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণঞ্চল) হাসনাত আব্দুল্লাহ আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন।
আজ শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগে গণজমায়েত থেকে এ ঘোষণা দেন তিনি।
হাসনাত বলেন, ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আগামী এক ঘন্টা সময় দিলাম। যদি এই এক ঘন্টায় যদি ঘোষনা না আসে তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব।
তিনি বলেন, আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর মাঠ ছাড়ব। আরও কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।






















