ডাঃ সাবরীনা-কে নিয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)’র প্রতিবাদ বিবৃতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৩ পিএম


ডাঃ সাবরীনা-কে নিয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)’র প্রতিবাদ বিবৃতি

 

জ ১২ ফেব্রুয়ারী (বুধবার) জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভার স্বাক্ষরিত এক প্রতিবাদ বিবৃতিতে জানানো হয়েছে যে, ডাঃ সাবরীনা-কে জিসাস এর যুগ্ম-সাধারণ সম্পাদক করার বিষয়ে সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম. জাহাঙ্গীর আলমসহ এ জিসাস এর কেন্দ্রীয় কমিটি অবগত নয় এবং উক্তাত নামের কোন ব্যক্তিকে সংগঠনের কোন পদ-পদবী দেওয়া হয়নি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জিসাস সংগঠনের ইমেজ নষ্ট করার জন্য বহিষ্কৃত রোকেয়া সুলতানা কেয়া ও হেলাল উদ্দিন হেলাল, ডাঃ সাবরিনা-কে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে পদ প্রদান করেছেন। এ ব্যাপারে বিএনপির দপ্তরেও অভিযোগ প্রদান করা হয়েছে এবং বিএনপি দপ্তর থেকে জিসাস এর সভাপতি নাহিদ গুলনার ইভাকে জিসাসের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


বিবৃতিতে আরো জানানো হয়, ডাঃ সাবরীনাকে নিয়োগের ব্যাপারে সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম. জাহাঙ্গীর আলম এর কোন সম্পৃক্তা নেই।

এছাড়াও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলী ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া, মোঃ হেলাল উদ্দিন হেলাল, মোঃ মতিউর রহমান ডিজেল ও মোঃ নুরুজ্জামান-কে সরাসরি আওয়ামী ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এদের পূর্বে বহিস্কার করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। 

অপরদিকে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যকে (আওয়ামীলীগকে পুনর্বাসন না করা) উপেক্ষা করে জিসাসের ব্যানারে এদের আওয়ামী সহপাঠীদেরকে নিয়ে বিএনপি ও জিসাস'র সম্মান ক্ষুন্ন করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে বিবৃতে উল্লেখ করা হয়।

 

 

Ads