জনগণের আয়করের টাকায় সরকারী চাকুরীদের বেতন হয় সেটি সবার মনে রাখা উচিত- আবুল হাসান

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম


জনগণের আয়করের টাকায় সরকারী চাকুরীদের বেতন হয় সেটি সবার মনে রাখা উচিত- আবুল হাসান

 

রকারি আমলাদের নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান সম্পূর্ণ ব্যতীক্রম। তিনি সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে দেশ ও জনগনের কল্যাণে কাজ করেন। “জনগণের আয়করের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হয় তাঁর এমন একটি সরল স্বীকারোক্তিই উৎকৃষ্ট উদাহরণ প্রমাণ করে তিনি কেমন। ব্যাক্তি মোঃ আবুল হাসান ২৪তম বিসিএস ক্যাডার,  যিনি দায়িত্ব গ্রহণের শুরু থেকে আধুনিকতা মননশীলতা, প্রযুক্তি ও সততা, মেধা এবং দক্ষতা সর্বোপরি মানুষের ভালোবাসা নিয়ে দেশের কল্যাণে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিশেষ করে যারা অন্যায়ের প্রতিবাদকারী,  সে সকল  মানুষের চোখে তিনি একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ দক্ষ ও মেধাবী উপসচিব বটে । 

তার চোখে ধনী–গরিব,কৃষক, শ্রমিক  রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান।তিনি বিভিন্ন সময় মানুষের মাঝে উপস্থিত হয়ে মানুষের সুখ দুঃখের কথা শোনেন।তিনি শুধু একজন সৎ ও নিরঅহংকারী উপসচিব  নন,বরং পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ ও অবদান রাখেন।

তার সুনিপুণ দক্ষতার ও বুদ্ধি মত্তার মাধ্যমে  অন্তবর্তীকালিন সরকারের  দায়িত্বরত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের  তরুণ ও মেধাবী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কার্যক্রম কে আরো বেগবান করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বিশেষ করে তার নিজ এলাকা সাতক্ষীরার  মানুষ বলেন, তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন উপসচিব । তার অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এলাকার ও  যথেষ্ট উন্নয়ন হচ্ছে । বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। তারা আরো বলেন, তাঁর মতো একজন সৎ ও নির্লভ মানুষ  পেয়ে আমরা সাতক্ষীরা বাসি সত্যিই ধন্য। আমরা সাতক্ষীরার মানুষ তাকে যে কোন সময় যে কোন মুহুর্তে বিপদের সম্মুখিন হলে তাকে ফোন করলে পাই,তাতেই আমরা আত্মতৃপ্তি পাই।

সাতক্ষীরার মানুষেরা আরো বলছেন, জীবন সংগ্রামকে সঠিকভাবে উপলব্ধি করার জন্য প্রয়োজন সঠিক মানুষের সঠিক সিদ্ধান্ত । যে দিন বাংলাদেশের প্রত্যেকটা দপ্তরে এমন একজন করে সৎ ও নিষ্ঠাবান  সরকারি কর্মকর্তা থাকবে,সেদিন লাল সবুজের স্বাধীন বাংলাদেশ নাম টি বিশ্বের দরবারে উন্নত  দেশ হিসেবে পরিচিত লাভ করবে।

 

Ads