ক্রিকেটাররা রাজ্যে ফিরে যাবে নির্দেশ অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০১৫, ০১:৫২ পিএম


ক্রিকেটাররা রাজ্যে ফিরে যাবে নির্দেশ অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ডের

প্রতিদিনের চিত্র ডেক্স :: ওয়ানডে খেলা নিয়ে অনেক তাল বাহানার পর বাংলাদেশে টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া। বাংলাদেশের সর্ব সাধারণের পাশাপাশি ছাড়া ক্রিকেট বিশ্ব তাকিয়ে ছিল এই টেস্ট খেলার দিকে। অথচ অষ্ট্রেলিয়া ক্রিকেট বাংলাদেশে আসবে কি আসবে না তা নাজানিয়ে স্থানীয় রাজ্যের ক্লাবগুলোর প্রশিক্ষণ ক্যাম্পে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে  অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া দলের প্রথম টেস্ট খেলার কথা ছিল ৯ অক্টোবর। সে হিসেবে সোমবার বাংলাদেশে আসার কথা থাকলেও, নিরাপত্তার প্রশ্ন তুলে সেটি স্থগিত করে রাখে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।

রাজ্যে ফিরে যাওয়ার নির্দেশের ফলে আপাতত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বাংলাদেশে আসার সম্ভাবনা আরো ক্ষিন বলেই ধারণা করা হচ্ছে।

অষ্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে টেস্ট খেলতে আসবে আলাদা ভাবে। এরপর বাংলাদেশে এসে তারা দলে মিলিত হবে। তাদেরকে নিজ নিজ রাজ্য থেকেই বিমানে করে ঢাকায় এসে দলে মিলিত হবার নির্দেশনা ছিল। তবে এখন ক্রিকেটাররা বিমানে চড়ার বদলে স্থানীয় নিজ নিজ রাজ্য ক্লাবের পক্ষে দেশীয় ম্যাটাডোর কাপ ক্রিকেটে অংশ নেবে। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ওয়েবসাইটে এই খবর দেয়া হয়েছে।

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে অস্ট্রেলিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ফিরে যান। বাংলাদেশের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান দলকে সর্ব্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। র‌্যাবও সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসের কথা জানিয়েছেন।

আজ (বুধবার) সে বিষয়েই অস্ট্রেলিয়ার পররাষ্ট্র দপ্তরের সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে আলোচনার কথা রয়েছে। কিন্তু তার আগেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল তার খেলোয়াড়দের টেস্ট দলের বদলে আবার স্থানীয় ক্লাবে ফিরে যাওয়ার নির্দেশ দিল।

সূত্র : বিবিসি

Ads