১০০০তম ম্যাচ গোলে রাঙালেন রোনালদো
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৮ পিএম
ছবি- সংগৃহীত।
সৌদি প্রো লিগে দুটো দলের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো গোল করতে পারেননি। তার একটি আল ফাইহা। বুধবার রাতে ফাইহার বিপক্ষেই এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নেমেছিল আল নাসর। তবে এবার আর সিআরসেভেনকে রুখতে পারেনি ফাইহা।
রোনালদো ৮১ মিনিটে গোল করেছেন, ১-০ গোলে জিতিয়েছেন আল নাসরকে। চলতি বছরে এটি রোনালদোর প্রথম গোল। রোনালদোর ক্লাব ক্যারিয়ারে এটি ছিল ১০০০তম ম্যাচ। ২০০০ থেকে ২০২৪ প্রতিবছরেই গোল করেছেন সিআরসেভেন। ক্যারিয়ারে এটি রোনালদোর ৮৭৪তম গোল।
২০২৪ এ নিজের প্রথম গোলের পর 'সিউ' উদযাপন আগের মতো করে করেননি। লাফ দিয়ে দুদিকে পা না ছড়িয়ে নিজের বুকে হাতের উপর হাত রেখেছেন। যেটা দেখে মনে হবে শান্তি পেয়েছেন।
আগামী বুধবার রিয়াদে টুর্নামেন্টের ফিরতি লেগে মাঠে নামবে দুই দল।
গোল করে দলকে জিতিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘শেষ ষোলো শুরু হলো জয় দিয়ে। দারুণ কাজ, দল।’



























