রোনাল্ডোর চতুর্থবারের মতো গোল্ডেন বুট অর্জন
১৪ অক্টোবর ২০১৫, ১০:৪৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো সর্বোচ্চ গোলের মালিক হওয়ায় তিনি ইউরোপের ঘরোয়া লীগেও চতুর্থবারের মতো গোল্ডেন বুট এ্যাওয়ার্ড পেয়েছেন । এর আগে কেউ চারবার এই অ্যাওয়ার্ড পাননি।
বিগত সময়ের ৩৫টি লা লিগা ম্যাচে রোনাল্ডো ৪৮ গোল করেছেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে এটি তার তৃতীয় গোল্ডেন বুট। এর আগে ২০০৭-০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি এই পুরস্কার জিতেছিলেন।
গতকাল তার এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা রোনাল্ডোর সাথে ছিলেন তার মা ও ছেলে। এছাড়া রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেজ ও ক্লাব সভাপতি ফ্লোরেনটিনো পেরেজও উপস্থিত ছিলেন।
সম্প্রতী তিসি রিয়াল কিংবদন্তী রাওল গঞ্জালেজের গোলের রেকর্ড ভঙ্গ করে ৩২৪ গোল করে মাদ্রিদের হয়ে সর্বকালের সেরা গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চারবারের গোল্ডেন বুট পুরস্কার জয়ের পরে নিজেকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তারকা।
তিনি বলেন, আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জীবনের স্পোর্টিং ক্যারিয়ারের একটি দারুন মুহূর্ত। চতুর্থবারের মতো গোল্ডেন বুট পাওয়া সত্যিই আমার জন্য সৌভাগ্যের।
তিনি আর্ও বলেন, এই ট্রফিটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা অর্জনে যে সমস্ত সতীর্থ আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি এতেই সন্তুষ্ট নই। আমি আরো বেশি চাই, পঞ্চম অথবা সম্ভব হলে ষষ্ঠ। কিন্তু জানি এটা পাওয়া খুবই কঠিন হবে।





















