আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির
২৭ জুন ২০১৬, ০৩:৫০ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল তারকালিওলেন মেসি। যার পায়ে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা সেই লিওনেল মেসি আবারও হতাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকদের। তাই শিরোপা খরার যন্ত্রণায় আজ সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি।
উল্লেখ্য, কোপা আমেরিকা শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে ৪-২ গোলে ব্যবধানে হেরে ফের শিরোপা বিসর্জন দিল আর্জেন্টিনা।
আবার ২০১৫ সালের ঘটনার পুনরাবৃত্তি হলো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ টুনামেন্টে ।
ফাইনালে টাইব্রেকারে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিতে নিয়েছে চিলি।





















