টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হল ৩৭৮ রানে
২৩ অক্টোবর ২০১৫, ১১:৫৬ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হল ৩৭৮ রানে। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হক করেছেন ১০২ রান।অন্যদিকে মঈন আলী ও মার্ক উড ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন।
দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম দিন ৪ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৮২ রান। ২০২ রানে অপরাজিত থেকে পাকিস্তানের টেস্ট অধিনায়কদের শতকের রেকর্ডেও ভাগ বসান মিসবাহ। এটিই হল সাবেক অধিনায়ক ইনজামাম-উল হকের ৭ শতকের মাইলফলক।
খলার ৫ম উইকেটে আসাদ সফিককে নিয়ে ১০৪ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন মিসবাহ। সফিক ৪৬ রান করে নট-আউট ছিলেন ।
দ্বিতীয় দিনে শফিক আউট হন ৮৩ রানে উড-এর বলে । এটি প্রথম ইনিংসে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এছাড়া খেলার বড় স্কোরের মধ্যে ইউনিস খান করেছেন ৫৬, সান মাসুদ ৫৪, ৩২ রান করেছেন সরফরাজ আহমেদ।
তিনটি করে উইকেট নিয়েছেন ইংল্যান্ডের হয়ে মঈন আলী ও মার্ক উড । এছাড়া একটি করে উইকেট পেয়েছেন এন্ডারসন, বন্ড, স্ট্কস ও রশিদ।
ফলে পাকিস্তানের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে ১১৮.৫ ওভারে শফিকের আউটের মাধ্যমে। এরপর লাঞ্চ ঘোষণা করা হয়।





















