দেশের মাটিতে সিরিজ হারলো ভারত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ অক্টোবর ২০১৫, ০২:৪৬ এএম


দেশের মাটিতে সিরিজ হারলো ভারত

প্রতিদিনের চিত্র ডেস্ক :: ভারত এবার তিন বছর পর তাদের দেশের মাটিতে সিরিজ হারলো । ধোনিবাহিনী নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ২১৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে। তাতে করে প্রোটিয়ারা ৫ ম্যাচের সিরিজে ৩-২ এ সিরিজ জিতে নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া পাহার সমান বিশাল ৪৩৯ রানের  তাড়া করতে গিয়ে দলীয় ৪৪ রানেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে ভারত।

সময় অকেক্ষণ ভারতের হয়ে কথা বলছিল অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও এই জুটিতে মূল্যবান ১১২ রান যোগ করার পর ধাওয়ান ব্যক্তিগত ৬০ রান করে আউট হলে আবার খেই হারিয়ে ফেলে ভারত। আবার যখন ১৮৫ রানে রায়না ও রাহানেকে হারায় তখন পুরোপুরি খাদে পড়ে যায় ধোনিবাহিনী। শেষমেষ ২২৪ রানে শেষ হয় ভারতের ইনিংস। অনাকাঙ্খিত ২১৪ রানের বিশাল পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক ভারতকে।

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে  ভারতীয় বোলাররা টসে জিতে যখন বোলিং করছিল রীতিমতো মনে হচ্ছিল পাড়া-মহলার বোলার। আনলেন ডি. কক, ডু প্লেসিস এবং এ বি ডি ভিলিয়ার্স যেভাবে বল পেটাছিলেন তিন জনই সেঞ্চুরি হাঁকিয়েছেন খুব সহজে । আর এই তিন সেঞ্চুরিতে লণ্ডভণ্ড হয়ে যায় ভারতের বোলিং লাইন।

খেলার শুরুর দিকে ১৩ বলে ২৩ করে হাশিম আমলা ফিরে গেলেও আর পিছন ফিরে তাকাতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। একে একে সেঞ্চুরি হাঁকান ডি কক, ডু প্লেসিস ও অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। মাত্র ৬১ বলে ১১৯ রান করেন ভিলিয়ার্স। সিরিজে এটা তিন নম্বর সেঞ্চরি তার। ডু প্লেসিস ১১৫ বলে করেন ১৩৩ রান। আর ডি কক ১০৯ রান করেন ৮৭ বলে।

নির্ধারিত ৫০ ওভারে শেষ পর্যন্ত  দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৩৮ রান।

দক্ষিণ আফ্রিকার ভারতের বিপক্ষে এটা  সবচেয়ে বড় স্কোর এবং দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি রানের ইনিংস হলো ৪৩৯। এবছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রান করেছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা: ৪৩৮/৪; ডুপ্লেসিস ১৩৩, ভিলিয়ার্স ১১৯, ডি কক ১০৯; রায়না ১৯/১, হরভজন ৭০/১
ভারত: ২২৪/১০; রাহানে ৮৭, ধাওয়ান ৬০; রাবাদা ৪১/৪, স্টেইন ৩৮/৩, ইমরান তাহির ৫০/৩
ফল: দক্ষিণ আফ্রিকা ২১৪ রানে জয়ী।
ম্যাচ সেরা: ডি কক
সিরিজ সেরা: ভিলিয়ার্স

Ads