নেইমারের সঙ্গে খেলতে পারা এখন সৌভাগ্যের: মেসি
১৭ ডিসেম্বর ২০১৫, ০৭:৪৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ব্যালন ডি’অরের জন্য এবার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গেই মনোনীত নেইমার জুনিয়র৷ ২০১১-এ বার্সেলোনায় আসার পর থেকে ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে নিজেকে পরিণত করেছেন নেইমার৷
নেইমারকে দেখে উচ্ছ্বসিত স্বয়ং আর্জেন্টাইন জাদুকর ও চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসিও৷ ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে নেইমারের প্রশংসায় পঞ্চমুখ লিও৷
তিনি বলছেন, নেইমারকে আমি বেড়ে উঠতে দেখেছি৷ ফুটবলারের পাশাপাশি একজন মানুষ হিসেবেও ও অনেক পরিণত হয়েছে৷ সত্যি বলতে ওর সঙ্গে খেলতে পারা শুধু আনন্দেরই নয়, সৌভাগ্যেরও৷





















