ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমলো স্বর্ণের

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম


ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমলো স্বর্ণের

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া—
২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা প্রতি ভরি

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেট রুপা: ৪ হাজার ৮৪১ টাকা প্রতি ভরি
২১ ক্যারেট রুপা: ৪ হাজার ৬০৭ টাকা প্রতি ভরি
১৮ ক্যারেট রুপা: ৩ হাজার ৯৬৬ টাকা প্রতি ভরি
সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৩৩ টাকা প্রতি ভরি

Ads