মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ পিএম


মেট্রোরেলের আরও দুই স্টেশন খুলল

ছবি- সংগৃহীত।

 

মেট্রেরেলের আরও দুটি স্টেশন খুলে দেওয়া হয়েছে আজ। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বিজয় সরণি স্টেশন থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে ওঠা-নামা করতে পারবেন।

 

এর মধ্য দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের মোট ১৬ স্টেশনের ১৪টি চালু হলো। বাকি কাওরান বাজার ও শাহবাগ স্টেশনও পর্যায়ক্রমে খুলে দেওয়ার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশেরও উদ্বোধন করেন তিনি।
 

Ads