ঝালকাঠিতে ভাগ্নের ছুরির পোচে মামার ছয় সেলাই, হাসপাতালে ভর্তি


ঝালকাঠিতে ভাগ্নের ছুরির পোচে মামার ছয় সেলাই, হাসপাতালে ভর্তি

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ঝালকাঠির রাজাপুরে ভাগ্নের ছুরির পোচে মামার মাথায় ছয় সেলাই হাসপাতালে ভর্তি। শুক্রবার বিকালে (২২ ডিসেম্বর) উপজেলা শহরের আদর্শ পাড়া (হাইজ্যাক মোর) এলাকায় এঘটনা ঘটে। হামলার শিকার মামা স্থানীয় মৃত আলহাজ্ব আশ্রাব আলী মোল্লার ছেলে মোঃ রফিকুল ইসলাম মোল্লা (৫০)। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান। হামলাকারী তার আপন দুলাভাই মৃত মধু খানের ছেলে মোঃ মোশারেফ হোসেন খান ও তার দুই ছেলে মোঃ সজীব হোসেন (৩৫), মো: সাকিব খান (৩০)।

 

হামলার শিকার মামা রফিকুল ইসলাম বলেন, আমার ক্রয়কৃত জমি বিক্রির জন্য সাইনবোর্ড লাগাই। কিন্তু জমিটি বোনের বাসার পাশে হওয়ায় কোনো ক্রেতারা জমি দেখতে আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করে। যাতে কেউ জমিটা ক্রয় করতে না পারে। বিষয়টি শুনতে পেয়ে ভাগ্নে সজীবের কাছে জানতে চাই। তখন সে উত্তেজিত হয়ে তার বাবা ও ভাইকে ডাক দেয়। তারা আসলে সজিবের কাছে কোমড়ে থাকা ছুড়ি দিয়ে আমাকে এলোপাথাড়ি পোচাতে থাকে, তখন মাথায় ও বাম হাতের একটি আঙ্গুলে পোচ লাগে।

 

এবিষয়ে সজীবের মা আকলিমা বেগম বলেন, একদিকে আমার ভাই অন্যদিকে আমার ছেলে, আমার দুই দিকেই ব্যাথা। ভাই চায়না আমরা এখানে থাকি। তাই আমাদের ক্ষতি করতে সব সময় লেগেই থাকে। আজকে আমার ছেলেকে দেখেই বাঁশের বেড়া থেকে একটি চেড়া ভেঙ্গে পেটাতে শুরু করে। তাতে আমার ছেলের কান কেটে যায়। তখন আমার ছেলে তার হাত থেকে চেড়া কেড়ে নিয়ে তাকে আঘাত করলে তার মাথা কেটে যায়।

 

এবিষয়ে অভিযোগ অস্বীকার করে মো. সজীব বলেন, ছোড়া দিয়ে তাকে কোন আঘাত করি নাই। বিকেলে মামা বলে তুই আমার কাস্টমারকে ভাঙ্গানি দেও বোলে। তখন তাকে বলি এরকম কারো সাথে কিছু বলি নাই। তাকে প্রমাণ দিতে বলায় সে তার ভাইর কাউন্টারের দোকানে যেতে বলে আমি যেতে না চাওয়ায় সে আমাকে ঘুষি মারে। আমি কিছু না বলে বাসার দিকে যাই, তখন সে বেরার সুপারি গাছের চেরা দিয়ে আমাকে আঘাত করে। আমার কান ফেটে গেছে। তখন আমি তার কাছ থেকে চেরা নিয়ে তাকে আঘাত করেছি।

 

এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমির সোহেল বলেন, মাথায় আঘাত থাকায় ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে ভর্তি দিয়েছি। এই সময় অতিবাহিত হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।

 

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ads