বঙ্গবন্ধু আমাকে বীরউত্তম খেতাব দিয়েছে আমি কৃতজ্ঞ- ব্যারিষ্টার এম শাহজাহান ওমর

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম


বঙ্গবন্ধু আমাকে বীরউত্তম খেতাব দিয়েছে আমি কৃতজ্ঞ- ব্যারিষ্টার এম শাহজাহান ওমর

ছবি- সংগৃহীত।

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজেনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরউত্তমকে বিজয়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

সোমবার (২২ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিজয়ী সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.নেছার উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.বদিউজ্জামান সিকদার, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, সহকারি কমিশনার (ভুমি) ফারজানা ববি মিতু, থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তাপস কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য এসএম ফয়জুল আলম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান মো.হারুন অর রশীদ, শিশির দাস, মো.আমিরুল ইসলাম ফোরকান, মো.মাহমুদুল হক নাহিদ, মো.মাহমুদ হোসেন রিপন, মো.মিঠু সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো.ফজলুল হক মৃধা, প্রধান অতিথির ব্যাক্তিগত সহকারি ব্যারিস্টার মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তম বলেন,

 

আমাদের কোন পাওয়ার নাই এমপিদের কোন পাওয়ার নাই, বাট বড় পাওয়ার আছে হেটা কি আমাদের একটা এক্সেস আছে। ওটা বেশ অধিকার আমার যে কোন সময় মন্ত্রী, প্রধান মন্ত্রী, রাষ্ট্রপ্রতি, আইজি, সেনা প্রশাসন, পুলিশ প্রশাসন সবার সাথে আমরা কথা বলতে পারি। উই দ্যা কাপআপটি। আমরা গেলে ওনারা এক কাপ চা খাওয়ায়ন আমাদের কথা শোনেন। আমার একসেন্স আছে কেউ সে রকম কিছু গনবিরোধী করলে একসেন্স অনেক সময় বারিত অনেকে ব্যবহার করে। অনেক সময় অনেকে আছে অনাকাঙ্খিত বলে না হয় ওইটা সরাইদিতে চায় এরকমও আছে। এরকম এখানে আপনাদের এই অঞ্চলে ভাগাভাগি কোন বাবারে আমি এর মধ্যে নাই, আমি এর ভিতরে নাই। নো বেরি ভাগাভাগি। কাজি কারো প্রতি আমার ক্ষোভ নাই, কারো প্রতি আমার নালিশ নাই। আপনারা আমার বিরুদ্ধে এমন কোন রিপোর্ট পাবেন না যাতে আমি সমাজে হেয়প্রতিপন্ন হই। সেভেন্টি সেভেন বয়স হয়েছে। তোমরা বলে নবনির্বাচিত আরে ভাই আমি তো সেভেন্টি নাইন থেকে এই অঞ্চলে যোগ দিয়েছি। সেভেন্টি নাইন, নাইনটি ওয়ান, নাইন্টি সিক্স, দুই হাজার এক। তারপর তো ওয়ান লেভেলে নানা সমস্যা এরপর তো নির্বাচন আর করিনি। যাই হোক আপনাদের দলে আমি নতুন আসছি। আমার দলবল সব নিয়ে। তাও আমি নির্বাচন করতাম কিনা আমি নিজেও জানতাম না। আমি কেনো জানি না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলে দস্তোকাত করেন বলি কিসে বলে আপনি নির্বাচন করবেন, কোথায়? ওইযে এমপিতে, বলেন কি? বলে হয় আপনাকে করতে হবে আপনাকে প্রয়োজন। আমি একটা সর্ত দিয়েছি নেত্রী আপনার তিন ভাই ১৫ তারিখ শহীদ হয়েছে আপনে যদি আমাকে চতুর্থত ভাই হিসেবে গ্রহণ করেন তাহলে আমি আপনাকে সার্ভিস দিবো। ইনি বলে আলহামদুলিল্লাহ আপনি আমার চতুর্থ ভাই। এই আমাকে পাঠিয়েছে। আপনাদের সকলের চেষ্টায় নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভালো থাকলে নির্বাচন আরো করতে পারি নাও করতে পারি। এই বার বার এমপিগিরি করা বড় কষ্ট। রাতে ঘুম আসে না। সবাই হাত মিলাতে চায়, সবাই কথা বলতে চায়। সবাই অন্যায় আবদার করতে চায়। একজনের বিরুদ্ধে আরেক জনে নালিশ করতে চায়। এ বড় কঠিন কাজ। এগুলো ইয়াং লোকের দরকার। আমার তো অনেকটা বয়স হয়ে গেছে। আমারে জ্বালাইবেন কম। আর আমি অল্প কথায় অনেক কিছু বুঝি হেই কেপাসিটি আমার আছে। আমার তো লেখা পড়া আছে না নাই? অনেক লেখা পড়া আছে। আর ৭১ সন থেকে এই অঞ্চলে আমি পরিচিত। আপনাদের এই উপজেলায় আমার আমুয়াতে, আমার কৈখালীতে আমার মুক্তিযোদ্ধা ক্যাম ছিলো। এই কাঁঠালিয়া উপজেলা আমার কমান্ডার জলিলের নেতৃত্বে স্বাধীন হয়েছে। হয় নাই? বরিশালের ৩৪টি থানা আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে। আমি তিনবার আহত হয়েছি। বঙ্গবন্ধু আমাকে বীরউত্তম খেতাব দিয়েছে আমি কৃতজ্ঞত।


প্রথমে সকাল ১১টায় উপজেলা পরিষদের মূল ভবনের সামনে বঙ্গবন্ধুর মুড়ালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দুপুর সাড়ে এগার টায় আলোচনা সভায় অংশ নেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ফুল দিয়ে তাকে বরন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি-কর্মকর্তা কমচারীদের সাথে ও উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। 

 

 

Ads