রাজাপুরে ঘর ভাংচুর ও চাদা দাবীর অভিযোগে ১৪ জনের নামে মামলা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম


রাজাপুরে ঘর ভাংচুর ও চাদা দাবীর অভিযোগে ১৪ জনের নামে মামলা

  

ত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরপপরই ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসেনকে মারধর, বসতঘর ভাংচুর এবং ৫ লাখ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে আদালতের নির্দেশে দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির ৩৮০/৫০৬ ধারায় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ সহ ১৪ জনের নামে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭, তারিখ- ১৭সেপ্টেম্বর২৪ জিআর নং ১০৮/২৪।

মামলার বাদি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নাসির উদ্দীনের ছেলে মো. মামুন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

মামলায় আরও যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, মো. মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, মো. শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ এবং সাগর শরীফ।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, 'বাদির অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ মোতাবেক রাতেই মামলাটি রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Ads