শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও বৈষম্য দূর করার দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি জেলা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম


শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন ও বৈষম্য দূর করার দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

 

ঝালকাঠির রাজাপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বেসরকারি (স্কুল ও মাদ্রাসা) পরিবার এ মানববন্ধনের আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার দুই শতাধিক শিক্ষক শিক্ষিকার অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দফতরে স্মারকলিপি পেশ করেন।

বক্তরা মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করন জাতীয় করনের পূর্ব পর্যন্ত শিক্ষ সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান। তারা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ৯৭ ভাগ হলেও সব সরকারের সময় তারা বঞ্চিত হচ্ছেন। পক্ষান্তরে সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারের এবং প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষক সমাজ।

 

Ads