রামগড়ে দূর্গাপূজায় ৫০ হাজার টাকা অনুদান প্রদানে মমতা আফরিন

রতন বৈষ্ণব ত্রিপুরা

১০ অক্টোবর ২০২৪, ১১:৩২ এএম


রামগড়ে দূর্গাপূজায় ৫০ হাজার টাকা অনুদান প্রদানে মমতা আফরিন

 

সারাদেশের ন্যায়  রামগড়ে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রামগড়ের শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ দাশের নিকট উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে বুধবার (৯ অক্টোবর) ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বে থাকা রামগড় উপজেলা পরিষদ প্রশাসক - রামগড় পৌরসভা প্রশাসক মমতা আফরিন।

পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বিঘ্নে পূজা উৎযাপন পালনে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এ লক্ষ্যে পর্যাপ্ত বিজিবি-পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে।

এছাড়াও প্রতিদিন একবার করে মন্দির পরিদর্শনের জন্য উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং সার্বক্ষনিক পুজা মন্ডপ এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিজিলেন্স রাখা হয়েছে।

পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, পুজা উদযাপন পর্যদের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ মোহন ত্রিপুরা ও সম্পাদক শুভাশীষ দাশ, কমিটির উপদেষ্টা সহ সদস্য-সদস্যা বৃন্দ।

 

Ads