রাজাপুরে বাড়ির সীমানার গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ


রাজাপুরে বাড়ির সীমানার গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাড়ির সীমানার গাছ কেটে ফেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ

 

ঝালকাঠির রাজাপুরে বাড়ির সীমানার গাছ কেটে ফেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মিরাজ সিকদার নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর জব্বার সিকদার একটি গাছের ডাল কাটেন। এটা নিয়ে দু'পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এরপর অলিউর রহমান বাড়ি থেকে চলে যাওয়ার পরে। জব্বার সিকদারের ছেলে মিরাজ সিকদার বাড়িতে এসে বাড়ির সিমানার একাধিক গাছ কেটে ফেলেন এবং দাও রামদা নিয়ে অলিউর রহমানকে হত্যা করার জন্য খোঁজ খুঁজি করেন।

ভুক্তভোগী মোঃ অলিউর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই সম্পত্তি আমরা ভোগদখলে রয়েছে। বাড়ির সীমানার জন্য গাছ রোপণ করে চিহ্ন রেখেছি৷ সেই গাছ গতকাল জোরপূর্বক মিরাজ কেটে ফেলছে এবং আমাকে প্রাণনাশের হুমকি দিছে।

তবে অভিযোগ অস্বীকার করে মিরাজ সিকদার বলেন, তাকে কোন প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি। আমাদের সম্পত্তির মধ্যে গাছ থাকায় কেটে ফেলছি।

এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, এঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ads