রামগড়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা

রতন বৈষ্ণব ত্রিপুরা

২৮ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম


রামগড়ে আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কৃষি বিপণন সমন্বয় কমিটির সভা


খাগড়াছড়ি'র রামগড় উপজেলায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির আলোচনা ও সমন্বয় সভা মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রামগড় থানার অফিসার ইনচার্জ নাজির আলম, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম সাক্লাইন, প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রুবাইদুল ইসলাম, রামগড় প্রেস ক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড় বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন, দুপ্রক সদস্য নুরুল আফসার ভূঁইয়া, মাংস ব্যবসায়ী কমিটির সদস্য, মুদিমাল ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক, রামগড় বাজার ও সোনাইপুল বাজার কমিটির সদস্য বৃন্দ।

সভার শুরুতে উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অতিথিরা পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে সভার সভাপতি আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন এবং ব্যবসায়ীদের প্রতি এ বিষয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।

 

Ads