‘কালকে টুনির বিয়া’ প্রশংসিত সুবাহ

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৫, ০৩:৫৪ পিএম


‘কালকে টুনির বিয়া’ প্রশংসিত সুবাহ

 

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছেন। এবার ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেল হয়েছেন সুবাহ। গানটি মুক্তি পর বেশ প্রশংসায় হুমায়রা সুবাহ।  

প্রমিত কুমার রচয়িত ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ ২০০৯ সালে প্রকাশিত একটি গান। গানটি ২০০৯ সালে সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় । এটি সে সময়ে দুই বাংলায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়।

শাহ হুমায়রা সুবাহ বলেন, আমিতো গানের মডেল হইনা। কিন্ত আমাকে অফার করার পর গানটা শোনে ভালো লেগেছে। মিউজিক ভিডিওটা সিনেমিক তাই রাজি হয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে; খুব ভালো লাগছে।  

উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।

 

Ads