ইফতার মাহফিল
১০ জুলাই ২০১৫, ০১:৫৪ এএম
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাংগামাটিতে বিশিষ্টজন, রাজনীতিবিদ, সরকারী বেসরকারী কর্মকর্তা সহ অত্রএলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গত বুধবার ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেন। পাশাপাশি নৈশ ভোজ পরিবেশন করা হয়।উক্ত ইফতার ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মানুষের কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব রীর বাহাদুর , উশেসিং এমপি, সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এন ডি সি, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাংগামাটির সেনা বাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙগামাটি জেলা প্রশাসক সামসুল আরেফিন সহ অনেক গন্যমান্য ব্যক্তি বর্গ ও পাচউবো এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।





























