সর্বপ্রথম উপজেলা ডিজিটাল সেন্টার খাগড়াছড়ি জেলা থেকে যাত্রা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১১ মার্চ ২০১৬, ০১:১৫ এএম


সর্বপ্রথম উপজেলা ডিজিটাল সেন্টার খাগড়াছড়ি জেলা থেকে যাত্রা

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলা দিয়ে যাত্রা শুরু হয়েছে দেশের সর্বপ্রথম “উপজেলা ডিজিটাল সেন্টার”।

বুধবার ১০ মার্চ সকাল ১০টার সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের প্রথম এ ডিজিটাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ।

আমন্ত্রিত অতিথিব বৃন্দ খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো: শামছুল হক বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারকে ইউনিক ইভেন্ট মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পাহাড়ের নিভৃত একটি উপজেলায় এমন উদ্যোগে আমরা আনন্দিত ও গর্বিত।

তিনি বলেন, এ উদ্যোগ নিঃসন্দেহে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। মাটিরাঙ্গাাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে উপজেলা ডিজিটাল সেন্টার। পাশাপাশি মাটিরাঙ্গা ডিজিটাল সেন্টারকে এগিয়ে নিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় তিনি মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টারের জন্য স্থায়ী ভবন নির্মার্ণের ঘোষণা দেন।

মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা প্রসঙ্গে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জনাব মশিউর বলেন, জনগণকে তথ্য ও সেবা প্রদানে ‘মাটিরাঙ্গা উপজেলা ডিজিটাল সেন্টার’ হবে একটি আদর্শ সেবাকুঞ্জ। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে “মাটিরাঙ্গাা উপজেলা ডিজিটাল সেন্টার” আরেকটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

জানাগেছে পূর্ণাঙ্গ এ্যানড্রয়েড মোবাইল এপ্লিকেশন তৈরির ছয় মাসের মাথায় শুরু করলো মাটিরাঙ্গা দেশের সর্বপ্রথম “উপজেলা ডিজিটাল সেন্টারের অভিযাত্রা”। এতে করে মাটিরাংগা’র জনসাধারন সহজেই উপজেলার উন্নয়ন চিত্র ও বিভিন্ন সরকারি দপ্তরের সেবার তথ্য জানতে পারবেন।

 

Ads