লস এঞ্জেলসে কবর খুঁড়ে জীবন্ত এক কন্যা শিশু

আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৫, ০৭:৪৮ পিএম


লস এঞ্জেলসে কবর খুঁড়ে জীবন্ত এক কন্যা শিশু

প্রতিদিনের চিত্র ডেস্ক :: আমেরিকার লস এঞ্জেলসে কবর খুঁড়ে জীবন্ত এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কান্নাটা শুনেছিলেন পথচলতি অনেকেই। কিন্তু কেউই তেমন আমল দেননি। কিন্তু লস এঞ্জেলসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেটের মনে সন্দেহ হয়। স্থানীয় কবরখানার পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দে থমকে দাঁড়ান তিনি। তার পর কান্না শব্দ লক্ষ করে এগিয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন অ্যাডাম।

কিছুক্ষণ পর কবর থেকে উদ্ধার হয় এক শিশুকন্যা। কবরের মধ্যে একটা পাতলা কম্বলে মুড়ে রাখা ছিল ওই শিশুকে। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বয়স আনুমানিক ৩৬-৪৮ ঘণ্টা। চিকিৎসকরা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এখন সে সুস্থ।

অ্যাডামের কথায়, আমার মনে হয় এই শিশুর ওপর ঈশ্বরের হাত রয়েছে। না হলে কেউ এ ভাবে বাঁচতে পারে না। শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন। বাবা-মা’কে খুঁজে পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে বলে জানা গিয়েছে।

Ads