সারা দেশে ম্যাটাডোর গ্রুপে চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ নভেম্বর ২০২২, ০৬:২২ পিএম


সারা দেশে ম্যাটাডোর গ্রুপে চাকরির সুযোগ

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ম্যাটাডোর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ম্যাটাডোর বলপেন ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া সেলস ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

 

পদের নাম

এরিয়া সেলস ম্যানেজার।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে বিবিএ অথবা এমবিএ পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা, চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

 

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

 

বেতন

আলোচনা সাপেক্ষে।

 

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

আবেদনের শেষ তারিখ

১৭ নভেম্বর, ২০২২।

 

সূত্র: বিডিজবস

 

Ads