বিকাশে চাকরির সুযোগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ পিএম


বিকাশে চাকরির সুযোগ

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘সিনিয়র অফিসার/ অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পাবেন।

 

পদের নাম

সিনিয়র অফিসার/ অফিসার - কমিউনিটি ম্যানেজমেন্ট, কমিউনিকেশন।

 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম বয়স ২২ বছর হতে হবে।

 

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

 

বেতন

আলোচনা সাপেক্ষে।

 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

আবেদনের শেষ তারিখ

২১ ফেব্রুয়ারি, ২০২৩।

 

সূত্র : বিডিজবস

 

Ads