প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ অক্টোবর ২০১৫, ০৩:১৩ পিএম


প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

প্রতিদিনের চিত্র ডেক্স :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২ জেলায় প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১৬ অক্টোবর।

এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪৪৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ২৫৭ জন।

যেসব জেলায় পরীক্ষাগুলো হবে সেগুলো হলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ (শুক্রবার) থেকে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং শনিবার থেকে প্রার্থীরা স্ব স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন।

উক্ত জেলার প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd-এ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইট: www.dpe.gov.bd-এ পাওয়া যাবে।

অন্যান্য জেলার পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং তারিখ, সময় ও যাবতীয় তথ্য পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

Ads