বিভাগ হওয়ায় ময়মনসিংহ বাসীর আনন্দের বন্যা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০১৫, ০৫:০৮ এএম


বিভাগ হওয়ায় ময়মনসিংহ বাসীর আনন্দের বন্যা

প্রতিদিনের চিত্র ডেক্সঃ

বাংলাদেশের আরেকটি বিভাগ সৃষ্টি হলো তাতে মোট বিভাগ দাড়ালো আটটি। এটি অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করলো। নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও  ময়মনসিংহ সদর সহ চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হওয়ায় ওখানকার জনগন আনন্দ প্রকাশ সহ নিকার কাছে কৃতজ্ঞতা জানাল।

১৭৫৭ খ্রীস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার শাসনক্ষমতা দখল করে নেই। তাদের শাসনামলে সেই ১৮২৯ সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠার সময় থেকে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ জানুয়ারী মন্ত্রিসভার এক বৈঠকে  ঢাকা বিভাগ ভেঙ্গে নতুন ময়মনসিংহ বিভাগ গঠনের ঘোষণা দেন। শুরুতে ঢাকা বিভাগের উত্তর অংশ থেকে প্রতিবেশী ৮টি জেলা নিয়ে এবং পরবর্তীতে ৬টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের পরিকল্পনা করা হয়েছিল। সে সময় টাঙ্গাইল ও কিশোরগঞ্জবাসী, ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত হতে অনীহা ও বিরোধীতা করে এবং ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত থাকতেই ইচ্ছাপোষন করে। অবশেষে ১৪ সেপ্টেম্বর ২০১৫ তে এসে ৪টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হল। এ বিভাগের এর আয়তন ১০ হাজার ৫৬৯.৬২ বর্গকিলোমিটার ও জনসংখ্যা এক কোটি ৮৪ লক্ষ ৮ হাজার ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী।

সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় সোমবার প্রশাসনিক নতুন বিভাগ গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের আরো জানান শীঘ্রই নতুন এ সকল বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি পুলিশের অফিস সহ অন্যান্য সব অফিসের কার্যালয়ের কার্যক্রম শুরু করবে বলে জানান সচিব মহোদয়।

Ads