প্রধানমন্ত্রীর ভাষণে দেশবাসী হতাশ: মির্জা ফখরুল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ জানুয়ারি ২০১৬, ০৭:২২ পিএম


প্রধানমন্ত্রীর ভাষণে দেশবাসী হতাশ: মির্জা ফখরুল

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেন, আওয়ামীলীগ সরকারের দুই বছর পূর্তিতে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তাতে দেশবাসী হতাশ।

আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, গত দুই বছর ছিল গণতন্ত্র নির্বাসনের বছর। দলীয় করণের বছর। সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে ৫ জানুয়ারি অদ্ভুত সরকার গঠন করে গণতন্ত্র হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-প্রচার সম্পাদক ইসরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Ads