বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ!
১৩ জানুয়ারি ২০১৬, ১০:৫৮ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বর্তমানে লোডশোডিং নেই বললেই চলে আর বিদ্যুৎ এখন সারপ্লাসে আছে। সে কারনে বাংলাদেশ বিদুৎ রপ্তানির কথা ভাবছে। সত্যিই এ কথাটা অবিশ্বাস করার মত কিন্তু এটাই এখন বাস্তবতা।
নিয়মিত মেরামত কার্যক্রমের জন্য কিছু কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকার হিসেবও যদি ধরি, তাহলেও উৎপাদন ক্ষমতা রয়েছে ১০ হাজারের মতো।
সে হিসেবেও মাত্র এক-তৃতীয়াংশ ব্যবহৃত হচ্ছে। পুরো শীত মৌসুমে এই চিত্র থাকে। তাই বিদ্যুৎ রপ্তানির বিষয়ে চিন্তা করা হচ্ছে।
বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। এখন আমাদের লক্ষ্য উন্নত ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ। সে কারণে স্মার্ট গ্রিডের দিকে যাচ্ছে বাংলাদেশ।





















