৫ লিটার বোতলের সয়াবিন তেল বাজারে ফিরেনি

নয়ন তারা

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৯ পিএম


৫ লিটার বোতলের সয়াবিন তেল বাজারে ফিরেনি

 

ট দিন পরেই রমজান। বাজারে ফেরেনি উধাও হওয়া সেই ৫ লিটারের বোতল জাত সয়াবিন তেল। বাজারে সংকট রয়েছে ১ ও ২ লিটারের বোতলও। তবে সপ্তাহ ব্যবধানে চিনি, ছোলা, ডালসহ সবজির দাম ৫-১০ টাকা কমে পাওয়া যাচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ও নিউমার্কেটের কাঁচা বাজার  ঘুরে এ চিত্র দেখা গেছে।

খুচরা বিক্রেতাদের ভাষ্য তারা চাহিদামতো ডিলারদের কাছ থেকে সয়াবিন তেল না পাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। তাদের দাবি, ১ ও ২ লিটারের বোতল কিছু সংখ্যক পাওয়া গেলেও ৫ লিটারের তেলের সরবরাহ একেবারেই বন্ধ রেখেছে ডিলাররা।

মাংসের বাজারে ঘুরে দেখা গেছে কেজিতে ৫০-১০০ টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। তবে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৭৮০ টাকা দরে।

গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে ১০-১৫ টাকা কমে ব্রয়লার  বিক্রি হচ্ছে ১৮৫-১৯০। সোনালি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। 


 

Ads