ঈদুল আজহা'য় সীমান্তে চোরাচালান রোধে বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার

রতন বৈষ্ণব ত্রিপুরা

০৫ জুন ২০২৫, ০৪:৪২ পিএম


ঈদুল আজহা'য় সীমান্তে চোরাচালান রোধে বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার

 

খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১১ টার দিকে সীমান্তের বিভিন্ন ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লে: কর্নেল মো. আহসান উল ইসলাম।

আহসান উল বলেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বর্তমানে বাংলাদেশ পশুসম্পদে স্বয়সম্পূর্ণ। দেশীয় এই সম্পদ বিকাশের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পাচার ও ঈদ পরবর্তীত্বে চামড়া পাচার রোধে রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও এ ধরনের অপতৎপরতা রোধে চোরাচালান, পুশইন, অবৈধ চামড়া পাঁচার ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবি জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ সহ দায়িত্বরত বিজিবি জোয়ানরা।
 

 

Ads