ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ : পাশের হার ৭১%
২২ সেপ্টেম্বর ২০১৫, ০২:৪০ এএম
প্রতিদিনের চিত্র ডেক্স :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ আট হাজার ৩৫৭ জন পাস করেছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৭১.৪৯ শতাংশ।
সোমবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ রাত ৮টায় প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) পাওয়া যাচ্ছে। এ ছাড়াও যে কোন মোবাইল থেকে SMS করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছেন আট হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। শুধু পাস করেছেন ১৪৮ জন।





















