ইশরাক সমর্থকদের আগামীকাল নগরভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২৫, ০২:১৬ পিএম


ইশরাক সমর্থকদের আগামীকাল নগরভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা


 

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে তারা।

আজ রবিবার (১৮ মে) দুপুরে নগর ভবনে টানা ৪র্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার (১৯ মে) বেলা ১১ টা থেকে নগরভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড করা হবে।

এর আগে সকাল ৯ টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। পরে বেলা ১২ টার দিকে নগর ভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগর ভবনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

আগামীকাল নগরভবন ব্লকেড কর্মসূচি ইশরাক সমর্থকদের।

প্রসঙ্গত গত বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এর বাসিন্দারা। বিগত নয় মাস নানারকম সংকট এবং অব্যবস্থাপনায় দক্ষিণ সিটি করপোরেশন। নাগরিক অসুবিধার জেরে এবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা।

   

Ads