নাশকতাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জিয়া পরিষদের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা গোপনে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রাজনৈতিকভাবে মোকাবিলা করার অর্থ রাস্তায় মারামারি করা নয়।
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের কঠোরভাবে এবং সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে। জনগণের তীব্র আন্দোলনের মুখে ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



































