জামায়াতের প্রতীক ও ইশরাকের শপথ নিয়ে ইসির জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক

০৪ জুন ২০২৫, ০২:৩৭ পিএম


জামায়াতের প্রতীক ও ইশরাকের শপথ নিয়ে ইসির জরুরি সভা

 

বিএনপি নেতা ইশরাক হোসের মেয়র হিসেবে শপথ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (৪ মে) বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন সভার সভাপতিত্ব করবেন।

ইসি সূত্র থেকে জানা গেছে, আদালতের নিদের্শনার আলোকে নির্বাচন কমিশনের করনীয় কি, এ বিষয়ে সভাটি আহবান করা হয়েছে।

এদিকে এখন পর্যন্ত বিএনপি নেতা ইশরাকের শপথ নিশ্চিত হয়নি। অপরদিকে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যুটি অমিমাংসিত। আজকের বৈকঠে এদুটি নিষ্পত্তি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

এর আগে রোববার (১ জুন) দীর্ঘ এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।

তার আগে গত ২৯ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যুতে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। একইসঙ্গে পর্যবেক্ষণসহ আপিল নিষ্পত্তি করা হয়। 

 

Ads