ব্রাজিলের কোচ হচ্ছেন তিতে!
১৬ জুন ২০১৬, ০৮:৩১ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হচ্ছেন আদেনর লিওনার্দো। তিতে নামে পরিচিত ৫৫ বছর বয়সী এই কোচ ফ্লুমিনেসের বিপক্ষে সামনের ম্যাচে করিন্থিয়ান্সের ডাগআউটে থাকবেন না বলেও জানিয়েছে দলটির সভাপতি।
ব্রাজিলের দৈনিক ও গ্লোবো গতকাল বুধবার করিন্থিয়ান্সের সভাপতি রবের্তো দে আন্দ্রাদের বরাত তিতের ব্রাজিলের কোচ হওয়ার খবর দেয়।
ও গ্লোবোকে আন্দ্রাদো বলেন, তিতে সিবিএফের প্রস্তাব গ্রহণ করেছে।
এর আগে গত মঙ্গলবার রাতেই সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে সাও পাওলো থেকে রিও দে জেনেইরোতে যান তিতে।
তিন ঘণ্টার আলোচনা শেষে সিবিএফের মুখমাত্র দগলাস লুনারদি জানান, প্রথম আলোচনা ভালো ছিল; তবে কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষ শিগগিরই আবার আলোচনায় বসবে।























