২০২১ পর্যন্ত নেইমারের সঙ্গে বার্সার চুক্তি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ জুলাই ২০১৬, ০৬:৫৫ পিএম


২০২১ পর্যন্ত নেইমারের সঙ্গে বার্সার চুক্তি

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। নেইমার এবার বার্সার সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছেন । স্পেনের শীর্ষস্থানীয় ক্লাবটি এ বিষয়টি নিশ্চিত করেছে।

বার্সার প্রেসিডেন্ট জোসেপ বার্তেমেউ নেইমারে সঙ্গে নতুন করে ৫ বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। নতুন এ চুক্তির মেয়াদ ২০২১ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

২৪ বছর বয়সী নেইমারকে পেতে বিশ্বের বড় বড় ক্লাব অনেক বড় অঙ্কের টাকার প্রস্তাব নিয়ে ঘুরছে। যার মধ্যে প্যারিস সেইন্ট জার্মেই তো তাকে ২৭০ মিলিয়িন ইউরো দিতেও প্রস্তুত ছিল। তবে নেইমার বার্সায় তার সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে যে জুটি তা ভাঙতে চান না।

তাইতো নেইমার বার্সার সঙ্গেই নতুন চুক্তি করেছেন। পরে নেইমার তার টুইটারে একটি বার্তায় লেখেন, ‘স্বপ্নের এ পথচলা অব্যাহত থাকায় আমি খুব খুশি।

নতুন এ চুক্তিতে নেইমারের ‘রিলিজ ক্লোজ’ করা হয়েছে ২২০ মিলিয়ন ইউরো। দ্বিতীয় বছরে গিয়ে এটা বেড়ে দাঁড়াবে ২২২ মিলিয়ন ইউরোতে। আর শেষ তিন বছরে তা বেড়ে হবে ২৫০ মিলিয়ন ইউরো।

২০১৩ সালে বার্সায় যোগ দেন নেইমার। এরপর লা লিগায় ৯৩টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি গোল করেছেন ৫৫টি। গত মৌসুমে কাতালান ক্লাবটি ঘরোয়া ফুটবলে ডাবল শিরোপা জিতেছে। যেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নেইমার। তিনি ৪৯ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি।

Ads